শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

নেপাল-ভুটানে ভয়াবহ বন্যা, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভুটানে ভারি বৃষ্টিতে সৃষ্ট  বন্যায় একটি ক্যাম্প ভেসে গিয়ে ১০ জনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন।  নেপালের সিন্ধুপালচক জেলায় বন্যায় সাতজন নিখোঁজ হয়েছেন। ভুটানের একদল গ্রামবাসী মূল্যবান ওষুধ তৈরিতে ব্যবহৃত ছত্রাক কিড়া-জড়ি সংগ্রহ করতে ওই পর্বতে গিয়েছিলেন, রাতে তাঁবুতে ঘুমানোর পর মধ্যরাতের একটু পরে বুধবার হড়কা বান তাদের ভাসিয়ে নিয়ে যায়।

রাজধানী থিম্পু থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে লায়া শহরের নিকটবর্তী একটি এলাকায় ঘটনাটি ঘটে। এক বিবৃতিতে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেছেন, ‘উচ্চভূমিতে কিড়া-জড়ি সংগ্রাহকদের একটি দল শোচনীয় ঘটনার শিকার হয়েছে শোনার পর আমাদের মন আজ লায়ার ওই লোকদের জন্য ভারাক্রান্ত হয়ে আছে।’

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং জানান, চীনের তিব্বত অঞ্চলের সীমান্তবর্তী সিন্ধুপালচক জেলায় রাতভর বৃষ্টির পর মেলামচি নদীতে দেখা দেওয়া হঠাৎ বন্যায় সাতজন নিখোঁজ হয়েছেন। বন্যায় ওই এলাকায় বহু ঘরবাড়ি ডুবে গেছে ।

সূত্র: রয়টার্স

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ