শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির নেতা মাওলানা শামীমুর রহমান আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরীর ফিরোজ শাহ কলোনি মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা শামীমুর রহমানকে (৪০) আটক করেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

মঙ্গলবার (১৫ জুন) বিকালে নগরীর ফিরোজ শাহ এলাকা থেকে মাওলানা শামীমুর রহমানকে আটক করা হয়। আটক মাওলানা শামীমুর রহমান গোপালগঞ্জের বাসিন্দা। মসজিদের খতিবের পাশাপাশি তিনি ফিরোজ শাহ মাদ্রাসার শিক্ষক। তিনি হেফাজতের চট্টগ্রাম মহানগরীর বিলুপ্ত কমিটিরও দায়িত্বশীল ছিলেন।

গত শুক্রবার নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার আহলে হাদিস জামে মসজিদ এলাকা থেকে নগরীর দামপাড়া এম এম আলী রোড এলাকার বাসিন্দা সাখাওয়াত হোসেন লালুকে গ্রেপ্তার করে পুলিশ। কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার হাসান মো. শওকত আলী জানান, শুক্রবার গ্রেপ্তার হওয়া সাখাওয়াত হোসেন লালুর তথ্যের ভিত্তিতে মাওলানা শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ