বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

অগণিত বই পড়ে চমকে দিল ১০বছরের কন্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাকালে বন্দী সময়ের চাপ কমাতে তুরস্কের নাসা দাওনাহ নামের এক শিশুকন্যা পৌনে দুইশ বই পাঠ করে চমকে দেন সবাইকে। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর গত এক বছরে ১০ বছর বয়সী এই শিশু এতগুলো বই পাঠ করে।

শিশুটি তুরস্কের উসমানিয় প্রদেশের শুকুরুভা এলাকায় অধিবাসী। গত বছর তাঁর বাবা করোনায় আক্রান্ত হন। তখন পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে থাকতে হয়। এই সময়ে সে ১৭৫টি বই পড়ে শেষ করে। ইস্তাম্বুলের আইউব সুলতান এলাকায় প্রাথমিক স্কুলে পড়ে শিশু নাসা। শৈশব থেকে তাঁর পড়াশোনার আগ্রহ তৈরি হয়।

নাসা প্রতিদিন মধ্যম ধরনের বইয়ের প্রায় ৯০ পৃষ্ঠা পড়ত। এ সময়ে বিভিন্ন বিষয়ের অনেক বই পড়ে। এমনকি আন্তর্জাতিক মানের ক্লাসিক্যাল বইও সে পড়ে শেষ করে। মূলত পড়তে শেখার পর থেকে নিয়মিত সে বই পাঠ শুরু করে। যা পরবর্তীতে তার অভ্যাসে পরিণত হয়।

নাসা বলেন, ‘প্রতিদিন আমার খালা ফোন দিয়ে প্রতিদিন বই পড়ার পরামর্শ দেন। এরপর থেকে আমি পঠিত বইয়ের সারাংশ তৈরি করতাম। এবং রাতেরবেলা উভয়ে তা নিয়ে আলোচনা করতাম।’

নাসার মা মারয়াম তাশতাবাহ জানান, ‘নাসা খুবই মেধাবী ও পরিশ্রমী মেয়ে। বই পড়ার পাশাপাশি সে গৃহস্থালী অনেক কাজে সহায়তায় এগিয়ে আসে। সে ছোট থাকাকালে আমি ও তার বাবা পালাক্রমে তাকে বই পড়ে শোনাতাম। এখন বই পড়া তার অভ্যাসে পরিণত হয়েছে। এখন সে আমাদের কাছে খেলাধুলার বদলে শুধুমাত্র বই আর বই চায়। প্রতি রমজানে ইস্তাম্বুলের বইমেলায় সে খুব আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে।’ সূত্র : আনাদোলু এজেন্সি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ