শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ চার দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাকি তিনটি দেশ হলো- পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অন্যদিকে, ভারতের ক্ষেত্রে আগামী ৬ জুলাই পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনীতিক এবং গোল্ডেন ভিসাধারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। অবশ্য তাদের ক্ষেত্রে ফ্লাইট উড্ডয়নের সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগের পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে।

ইতিহাদ এয়ারওয়েজের ওয়েবসাইটের বরাত প্রতিবেদনে বলা হয়েছে, যারা উল্লিখিত দেশগুলো গত ১৪ দিনের মধ্যে সফর করছেন তারাও আমিরাতে প্রবেশের অনুমতি পাবেন না। চলমান এই নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১২ মে থেকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিক এবং দেশগুলো থেকে বিদেশি ফ্লাইট নিষিদ্ধ ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। তবে কার্গো বিমান চলাচলে কোনো বিধিনিষেধ নেই।

খবরে বলা হয়েছে, এই মুহূর্তে বিশ্বের ১০টি দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব আমিরাত। দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, ভিয়েতনাম, উগান্ডা ও কঙ্গো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ