শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

কানাডার বন্দরে ইসরাইলি জাহাজ ভিড়তে দিলেন না বিক্ষোভকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রতিবাদে বিক্ষোভকারীরা কানাডার এই গুরুত্বপূর্ণ বন্দরে ইহুদিবাদী ইসরায়েলের কন্টেইনার জাহাজটি ভিড়তে দেন নি।

বন্দরে ইসরাইলের জাহাজ যাতে ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ফেয়ার ভিউ কন্টেইনার টার্মিনালের প্রবেশমুখে পিকেট লাইন তৈরি করেন এবং জাহাজটিকে প্রতিহত করে। উত্তর আমেরিকার দেশগুলোতে এরইমধ্যে যে ব্লক দ্যা বোট আন্দোলন গড়ে উঠেছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরাইলি এই কন্টেইনার জাহাজটি প্রতিহত করা হয়েছে।

সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ইহুদি বর্বরতায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে উত্তর আমেরিকার যুদ্ধবিরোধী লোকজন এই আন্দোলন গড়ে তুলেছেন। তারা উত্তর আমেরিকার দেশগুলোর বন্দরে ইসরাইলের জাহাজ প্রতিহত করার কর্মসূচি পালন করে যাচ্ছেন।

কানাডার বন্দরে ইসরাইলি জাহাজ প্রতিহত করতে আসা ফ্রান্সিস রিলে বলেন, আমরা একথা অস্বীকার করতে পারি না যে, বিশ্ব এখন একে অপরের সাথে সংযুক্ত। ফলে এখানে যে জাহাজ ডক করা প্রতিহত করা হলো তার প্রভাব বিশ্বের অন্য অংশে পড়বে। তিনি বলেন, কাজটি করা কঠিন তবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমেরিকার ওকল্যান্ড বন্দরে বিক্ষোভকারীরা ইসরাইলের একটি পণ্যবাহী কার্গো জাহাজ ভিড়তে বাধা দেন। সূত্র: পার্স টুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ