শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

করোনা: সৌদিতে শপিংমলে ঢুকতে টিকা নিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের শপিং মলসহ কোনও বাণিজ্যিক পণ্য বিক্রয়ের স্থলে প্রবেশ করতে হলে করোনার ভ্যাকসিন নিতে হবে। টিকা নেয়া ছাড়া শপিংমলে প্রবেশ করতে পারবে না। আগামী ১ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রাহমান আল হুসেইন রোববার এ তথ্য জানিয়েছেন।

আল হুসেইন বলেন, ‘যারা করোনা ভাইরাসের ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নিয়েছেন তারা শপিং মলে প্রবেশ করতে পারবেন।’ শুধু শপিং মলই নয়, এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে অন্য প্রায় সকল ক্ষেত্রে। ভ্যাকসিন নেয়া ব্যক্তিরাই অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও খেলাধুলার কার্যক্রমে অংশ নিতে পারবেন।

কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবসা অথবা অন্য কাজে প্রবেশের ক্ষেত্রেও শুধু ভ্যাকসিন গ্রহণকারীরাই অনুমতি পাবেন। এছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং গণপরিবহনের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

৪৮ দিন পর কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সৌদির জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য। এছাড়া এর মাধ্যমে করোনার সংক্রমণরোধও সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ