সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

ভিসি কলিমউল্লাহর বিদায়ে বেরোবিতে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর শেষ কর্মদিবস ছিল রোববার (১৩ জুন)। তবে শেষ কর্মদিবসেও ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন তিনি। মেয়াদ বর্ধিত না হওয়ায় বিদায় নিয়েছেন কলিমউল্লাহ।

এ উপলক্ষে রোববার (১৩ জুন ) রাত ৮টায় পুরো ক্যাম্পাসে মিষ্টি বিতরণ, আতশবাজিসহ আগরবাতি প্রজ্জ্বলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, ড. কলিমউল্লাহকে বেরোবির ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় ২০১৭ সালের ১ জুন। সে হিসেবে চলতি বছরের ৩১ মে তার ৪ বছর মেয়াদ শেষ হয়। কিন্তু তিনি ২০১৭ সালের ১৪ জুন ক্যাম্পাসে যোগদান করায় ২০২১ সালের ১৩ জুন তার চার বছর মেয়াদ পূর্ণ হয়।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বিদায় গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।

তার বিদায় গ্রহণের খবরে আনন্দ-উল্লাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কলিমউল্লাহর বিদায় উপলক্ষে ক্যাম্পাসের জিরো পয়েন্টে তার কুশপুত্তলিকা উল্টো করে ঝুলিয়ে রাখা, সেন্ট্রাল মাঠে আতশবাজি, শেখ রাসেল মিডিয়া চত্বরে আগরবাতি প্রজ্জ্বলনসহ পুরো ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেন সাধারণ শিক্ষার্থীরা।

সবশেষে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে কলিমউল্লাহর বিদায়ে গণক্রন্দন কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার সন্ধ্যায় ভিসি হিসেবে চার বছর দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ জানান নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়াও তিনি বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ সুধীজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, মেয়াদের চার বছর দায়িত্ব পালনকালে কর্মচারী দিয়ে পরীক্ষা নেয়া, একটি ক্লাস নিয়েই কোর্স শেষ করা, রাত ৩টায় ক্লাস নেয়া, শিক্ষক ও জনবল নিয়োগে অনিয়ম, বিভিন্ন বিভাগে সেশনজট বৃদ্ধি, ভর্তি পরীক্ষার জালিয়াতি ধামাচাপা দেয়াসহ অনিয়ম ও দুর্নীতির কারণে মেয়াদের পুরো সময় সমালোচিত ছিলেন বিদায়ী ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ