বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চান্দিনা থানা ক্বওমী মাদরাসা সংগঠনের ২৬তম বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

গাজীপুরে ৭ ঘণ্টার আগুনে পুড়ল চারটি ঝুটের গুদাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাত ঘণ্টা চেষ্টার পর গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১১ জুন) ভোরে ফায়ারসার্ভিসের আটটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে চারটি গুদামে থাকা সব মালামাল পুড়ে গেছে। এসময় তিনজন আহত হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাত ৯টার দিকে ঝুট ব্যবসায়ী সবুজের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি গুদামে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গীর তিনটি, উত্তরার তিনটি ও ঢাকা জোন-৩ এর দুইটি ইউনিট সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার (১১ জুন) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে চেষ্টাকালে তিনজন আহত হয়েছেন। তাদের শহীদ আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী সবুজ বলেন, বৃহস্পতিবার (১০ জুন) গুদামে ঝুটের মালামাল মজুদ করা হয়। আগুনে গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, আগুনে একটি গুদামের শেড ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও গুদামের ভেতরে এখনও আগুনের শিখা জ্বলছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ