বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

মুন্সীগঞ্জে সেতুর রেলিং ভেঙে কাভার্ডভ্যান নিচে, চালকসহ আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর দুর্বল রেলিং ভেঙে ওষুধের কাভার্ডভ্যান নিচে পড়ে চালক ও পথচারীসহ চারজন আহত হয়েছেন।

বুধবার সকালে ষষ্ঠ চীন-বাংলাদেশ মৈত্রী মুক্তারপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— কাভার্ডভ্যানচালক রাসেল মুন্সি (৩২), তার সহকারী বাগেরহাট জেলার মোংলা উপজেলার পূর্ব শোলানিয়া গ্রামের আ. মান্নানের ছেলে বেলাল হোসেন (৩২) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈবাগীরচর গ্রামের নাসির বিশ্বাসের ছেলে বাচ্চু (৩২)। এ ছাড়া আহত পথচারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে পথচারী ও চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুর রহমান জানান, বেলা পৌনে ১১টার দিকে ট্রান্সকম কোম্পানির একটি কাভার্ডভ্যান মুক্তারপুর সেতুর ওপর দিয়ে মুন্সীগঞ্জের দিকে আসছিল। এ সময় একটি অটোরিকশা যাত্রী নিয়ে সেতুর ওপর দিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল।

সেতুর ওপর কাভার্ডভ্যানটি আটোরিকশাকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পড়ে যায়। এ সময় চালকসহ তার দুই সহযোগী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারকাজ চলছে।

এসকেএফ কোম্পানির এমআর দিলীপ কুমার বলেন, আজ মুন্সীগঞ্জে ওষুধ ডেলিভারির কথা ছিল। একটি অটোরিকশাকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। চালক রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ