বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

সৃজনের ‘লেখালেখি ও সাংবাদিকতা অনলাইন কোর্স’ শুরু ১১ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেধা বিকাশ কেন্দ্র ‘সৃজন’-এর আয়োজনে ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তত্ত্বাবধানে 'লেখালেখি ও সাংবাদিকতা অনলাইন কোর্স' শুরু হচ্ছে আগামী শুক্রবার (১১ জুন) থেকে। ঘরে বসেই জুম অ্যাপসের মাধ্যমে লাইভ ক্লাসে অংশ নিতে পারবেন নিবন্ধিত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ জুন) রাত ১২টা পর্যন্ত কোর্সটিতে ভর্তির সুযোগ রয়েছে। কোর্স ফি ১৫০০ টাকা। কোর্সের মোট ১৬টি ক্লাস হবে। প্রতি শুক্র, শনি ও মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ক্লাস চলবে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে-
কী লিখবো, কেন লিখবো
কী পড়বো, কীভাবে পড়বো
লেখালেখির হাতেখড়ি
ছড়া-কবিতা
গল্প-উপন্যাস
প্রবন্ধ-নিবন্ধ-কলাম
ব্যবহারিক বাংলা বানান
প্রুফ ও যতিচিহ্নের বিধি
অনুবাদ সাহিত্য
পত্রিকা ও পোর্টালে লেখালেখি
সাংবাদিকতা কী ও কীভাবে
ফিচার-প্রতিবেদন-সাক্ষাৎকার
অনলাইন ও টিভি সাংবাদিকতা
ব্লগ ও ফেসবুক লেখালেখি
বই ও পত্রিকা সম্পাদনা

কোর্সের অতিথি প্রশিক্ষক-
মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহাদ্দিস ও কলামিস্ট
ড. আ ফ ম খালিদ হোসেন, সম্পাদক, মাসিক আত-তাওহীদ
খন্দকার মো. মাজহারুল হক, হেড অব অনলাইন, আরটিভি
মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় সম্পাদক, বার্তা২৪ ডটকম
জহির উদ্দিন বাবর, সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম
হুমায়ুন আইয়ুব, সম্পাদক, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম
আলী হাসান তৈয়ব, বিভাগীয় সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ
মুনীরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম
সায়ীদ উসমান, ছড়াকার ও গল্পকার
সাব্বির জাদিদ, গল্পকার ও ঔপন্যাসিক

মুখ্য প্রশিক্ষক ও পরিচালক
আমিন ইকবাল, বিভাগীয় সম্পাদক, দৈনিক সময়ের আলো

আগ্রহীরা ০১৭৬০-৬৪৮৭৩৪ (নগদ) অথবা ০১৯৪৫-১০৪৭৮৫ (বিকাশ) নম্বরে ভর্তি ফি পাঠিয়ে https://forms.gle/eXjiSkRwA4LZjPUQ6 লিংকের গুগল ফরমটি পূরণ করুন।

যোগাযোগ: বাসা-৭, রোড-৬, কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। মোবা ০১৭৬০-৬৪৮৭৩৪

কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ