শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নিজের জন্য কোন পথ বেছে নেবেন?: শায়েখ মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়েখ মাহমুদুল হাসান

সৎকর্ম ও উত্তম আমলের সুযোগ লাভের কারণে আল্লাহর শুকরিয়া আদায় করুন। কারণ, উত্তম কাজ ও নেক আমলের সুযোগ— সৌভাগ্য ও কল্যাণ্যের পথ উন্মুক্ত করে। আপনার জন্য সফলতা ও সুখের দুয়ার খুলে দেয়।

আর যদি মন্দকাজে জড়িয়ে পড়েন, তাহলে অনুতপ্ত হয়ে তাওবা করুন। আল্লাহর কাছে সৌভাগ্যের পথে পরিচালিত হওয়ার তাওফিক কামনা করুন। কারণ, গুনাহ ও খারাপ কাজ জীবন অভিশপ্ত করে তুলে। অপার্থিব শান্তি ও রহমতের উপাদানগুলো কেড়ে নেয়।

নিম্নে উল্লেখিত হাদিসটি দেখুন— আলী (রা.) থেকে বর্ণিত— আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘তোমাদের মাঝে এমন কোনো লোক নেই, যার পরিণাম আল্লাহ তাআলা জান্নাতে বা জাহান্নামে নির্ধারণ করে রাখেননি এবং সে দুর্ভাগ্যবান হবে নাকি সৌভাগ্যবান হবে, তাও লিপিবদ্ধ করেননি।’

বর্ণনাকারী বলেন, তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল! আমরা কি আমাদের ভাগ্যলিপির ওপর অটুট থেকে আমল করা ছেড়ে দেবো?
তখন তিনি বললেন, ‘যে লোক সৌভাগ্যবান— সে সৌভাগ্যবানদের ‘আমলের দিকে ধাবিত হবে। আর যে হতভাগাদের অন্তর্ভুক্ত— সে দুর্ভাগাদের আমলের প্রতি ধাবিত হবে।’

তারপর তিনি বললেন, ‘তোমরা আমল করো। প্রত্যেকের পথ সহজ করে দেওয়া হয়েছে। অবশ্যই সৌভাগ্যবান লোকদের জন্য সৌভাগ্যের আমল করা সহজ করে দেওয়া হচ্ছে। হতভাগ্যদের জন্য দুর্ভাগ্যের আমল সহজ করে দেওয়া হচ্ছে।’

এরপর তিনি তিলাওয়াত করলেন, فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ (5) وَصَدَّقَ بِالْحُسْنَىٰ (6) فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ (7) وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ (وَكَذَّبَ بِالْحُسْنَىٰ (9) فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ (10)

সুতরাং যে দান করে ও খোদাভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্যায়ন করে; আমি তাদের জন্য সফলতা-সুখের পথ সুগম করে দেব। আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়ে নিজকে স্বয়ংসম্পূর্ণ অমুখাপেক্ষী মনে করে এবং এবং উত্তম বিষয়কে মিথ্যা সাব্যস্ত করে; আমি তার জন্যে কঠোর-বিফল পথ সহজ করে দেব। (সুরা আল-লাইল, আয়াত: ৫-১০) (মুসলিম, হাদিস: ২৬৪৭; ইসলামিক ফাউন্ডেশন: ৬৪৯০; ইসলামিক সেন্টার: ৬৫৪২)

সতত, মানুষ অনেক সময় নেক আমলের মাধ্যমে নিজের জীবনকে ফুলেল-মসৃণ করে তোলে। আবার মন্দের পথে পা মাড়িয়ে জীবনযাত্রা বেসামাল ও অস্থিতিশীল করে ফেলে। তাই মুমিনের প্রতিটি কর্ম হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ