শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

ফেসবুক-ইনস্টাগ্রামে ২ বছরের জন্য নিষিদ্ধ ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুক ও ইনস্টাগ্রামে কমপক্ষে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা-সহিংসতার পরিপ্রেক্ষিতে সব ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্বে উসকানিমূলক মন্তব্যের জেরে ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করা হয়েছিল। এবার দুই বছরের নিষেধাজ্ঞা পেলেন ট্রাম্প।

ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল গত ৭ জানুয়ারি। তাই, এ নিষেধাজ্ঞা ৭ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা চাপানোর কারণগুলো গুরুতর। আমরা বিশ্বাস করি, তার পদক্ষেপগুলো আমাদের বিধিনিষেধ প্রচণ্ডভাবে লঙ্ঘন করেছে। তাই তার সেসব পদক্ষেপ শাস্তিযোগ্য।

ফেসবুক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যদি তাদের মনে হয় জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে, তাহলেই ট্রাম্পের ওপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ