মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


‘দেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মুহা. এনামুর রহমান বলেছেন, আগামী ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সরকার দেশে সকল সরকারি-বেসরকারি স্থাপনাগুলোকে ভূমিকম্প সহনীয় হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আইন গেজেট আকারে প্রকাশ করেছে। এটি বাস্তবায়ন হলে দেশে ভূমিকম্প সহনীয় নিরাপদ ভবন গড়ে উঠবে।

শুক্রবার (৪ জুন) বিকালে নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ জুটমিল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্পের আগাম বার্তা পেতে দেশের ৮টি বিভাগে ৮টি আরলি ওয়ার্নিং সিস্টেম ইন্টিমেটের কাজ শুরু করা হয়েছে। এছাড়া ভূমিকম্পের ক্ষতি রোধে ঢাকাকে ৮টি জোনে ভাগ করে ৩৬ হাজার ভলেন্টিয়ার নিয়োগ দেয়াসহ বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।

ডা. মুহা. এনামুর রহমান বলেন, যারা বিল্ডিং কোড আইন মানবে না তাদেরকে ভবন করার অনুমতি দেয়া হবে না। এছাড়া দেশে যে সকল পুরাতন বহুতল ভবন বা স্থাপনা রয়েছে সেগুলো নতুন করে বিল্ডিং কোড ডিজাইনের আওতায় আনতে ইতোমধ্যে জাপানি সংস্থা জাইকার সঙ্গে আলোচনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ