আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঘোষিত ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর।
শনিবার (৫ জুন) সকাল ৮টায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে- রাজধানীর বাড্ডা -রামপুরা ও হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে ফলজ এবং বনজ ৩০টি বৃক্ষ লাগানো হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নাঈম বিন জামশেদ বলেন, দুষণমুক্ত পরিবেশ গড়তে সবুজায়নের বিকল্প নেই। ঔষধি গাছ মানুষের নিত্য প্রয়োজন। এছাড়া বনজ এবং ফলজ গাছ অর্থনৈতিক উন্নয়নে বেশ ভূমিকা রাখে। সুস্থ পরিবেশ এবং সমৃদ্ধ অর্থনৈতির দেশ গড়তে সবাইকে বেশি বেশি বৃক্ষ রোপন করার আহ্বান জানান তিনি।
নাঈম বিন জামশেদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর এর সাংগঠনিক সম্পাদক এম. মাইদুল হাসান সিয়াম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ সিরাজী, কার্যনিবাহী সদস্য ও রামপুরা থানার সভাপতি কাজী মঞ্জুরে এলাহী রুহিন প্রমুখ।
-এএ