বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সাফল্যের ১৭ বছরে পদার্পন করল ঢাকার আল-জামিআতুল কাসিমিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাফল্যের ১৭তম বছরে পদার্পন করেছে মোহাম্মদপুর শেখেরটেকের আল-জামিআতুল কাসিমিয়া ঢাকা। একঝাঁক নবীন-প্রবীন মেহনতি শিক্ষক দ্বারা পরিচালিত মাদরাসাটি অত্যন্ত সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। শিশুদের শিখাচ্ছে ইলমে দীন। ছড়াচ্ছে জ্ঞানের আলো। মাদরাসাটি জামিআ রাহমানিয়ার সাবেক শায়খুল হাদীস ও বহু গ্রন্থের লেখক মাওলানা নোমান আহমদ রহ. এর প্রতিষ্ঠিত।

এ মাদরাসার সকল বিভাগে ছাত্র ভর্তি চলছে। কোটা পূরণ পর্যন্ত ভর্তি চলবে বলে জানিয়েছেন মাদরাসার মুহতামিম মুফতি কায়েস মাহমুদ।

মাদরাসার বিভাগ ও বৈশিষ্টাবলী:

এক. মাদানী নেসাব (১ম বর্ষ-৫ম বর্ষ পর্যন্ত)। ছাত্রদেরকে উস্তাদদের নেগরানীতে তামরীনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। আরবী কথোপকথন, লিখন, পঠন ও শ্রবণের মাধ্যমে যোগ্যতা অর্জনের চেষ্টা করা হয়। মাসিক পরীক্ষার মাধ্যমে পড়াশোনার মান যাচাই করা হয়।

দুই. আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ। সুন্দর ও মানসম্পন্ন তেলাওয়াতের জন্য নিয়মিত মাশকের ব্যবস্থা রয়েছে এ প্রতিষ্ঠানে। এছাড়া রয়েছে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব।

তিন. মানসম্মত নাজেরা বিভাগ। তাজবিদসহ আরবী লাহানে ছাত্রদের মাশক করানো হয়।

চার. আদর্শ নূরানী কিন্ডারগার্টেন বিভাগ। কোমলমতি বাচ্চাদের দুই বছরে আরবি অক্ষরজ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কুরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত ও প্রাথমিক বাংলা, অংক ও ইংরেজি পাঠদান করানো হয়।

মাদরাসার কতৃপক্ষ জানান, ভর্তির সময় অভিভাবকের উপস্থিতি আবশ্যক। অসচ্ছলতা ও অপারগতার ক্ষেত্রে মেধাবী ও মেহনতী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড়। ফোনে ভর্তির সুযোগ আছে।

ভর্তি ও সার্বিক বিষয়ে জানতে যোগাযোগ করুন: ০১৭১২২২২৩৬৮ (নগদ), ০১৯২৪৭৮৮৯০৮ (বিকাশ)

যাতায়াত: মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বা শ্যামলী নেমে রিকশায় শেখেরটেক ৭ নাম্বার রোডে আহসান উল্লাহ মসজিদের কয়েকটি বাড়ীর পূর্বে আল জামিআতুল কাসিমিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ