বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

গলায় ফাঁস দিয়ে পাবনায় শিক্ষিকার আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার সুজানগরে মোছা. রাজিয়া সুলতানা (৩৮) নামের এক শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে সুজানগর পৌরসভার ৬নং ওয়ার্ডের হাসপাতালপাড়ার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাজিয়া পৌরসভার মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামী আবুল কালাম আজাদ সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবার জানিয়েছে, সকালে রাজিয়া সুলতানাকে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলতে দেখা যায়। এ সময় তাকে সুজানগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

সুজানগর থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত শিক্ষিকা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে পরিবার দাবি করেছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ