মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের ময়মনসিংহের ইত্তেফাকুল মাদারিসিলের ফল প্রকাশ শনিবার ফজরের জামাতে যাওয়ার পথে ট্রাকচাপায় গেল প্রাণ

আম খাওয়ার পর যে পাঁচ খাবার এড়িয়ে চলতে বলেন চিকিৎসকগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌসুমি ফল আমের এখন জয়জয়কার। আমের রয়েছে নানা উপকার। তবে মনে রাখতে হবে, আম খাওয়ারও আছে কিছু নিয়মকানুন। আম খাওয়ার ঠিক পর পরই কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ  দেন চিকিৎসকগণ।

এক- আম খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান করলে পেটে ব্যাথা হতে পারে। ইব্রাহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. রাকিবুল হাসান বলেন, আম খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান করলে অ্যাসিডিটি হতে পারে। গ্যাস জমতে পারে। আম খাওয়ার অন্তত ৩০-৬০ মিনিট পর পানি পান করা উচিৎ।

দুই- আমের সঙ্গে করলার খানিকটা শত্রুতা আছে। তাই আমের পর করলার তরকারি খেলে বমি বমি ভাব বা বমি হতে পারে। শ্বাসকষ্টের সমস্যাও হতে পারে।

তিন- আম খেয়েই দই খাবেন না। পুষ্টিবিদ আশিক মাহমুদ বলেন,‘আমের সঙ্গে বা ঠিক পর পর দই খেলে শরীরে শর্করা হঠাৎ বেড়ে যায়। এতে শরীরের ভারসাম্য নষ্ট হয়। অন্যদিকে ত্বকেও সমস্যা দেখা দিতে পারে। এতে একধরনের বিষক্রিয়াও হতে পারে।

চার- আম খাওয়ার পর পর কোমল পানীয় খেলে ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যেতে পারে। কারণ দুটোই চিনিতে ভর্তি। তাই ডায়াবেটিস রোগীরা ভুলেও কাজটি করবেন না।

পাঁচ- আম খেয়েই মশলাযুক্ত খাবার খেতে নিষেধ করে ডা. রাকিবুল হাসন বলেন, ‘এতে হজমে সমস্য হতে পারে। ত্বকের জন্যও এটা ক্ষতিকর।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ