বুধবার, ১২ আগস্ট ২০২৬ ।। ২৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২৯ সফর ১৪৪৮


মহাখালীতে হঠাৎ রাস্তায় গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মহাখালীতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে আগুন লেগে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাওয়া প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিপন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, মহাখালীর রাওয়া প্লাজার সামনে রাস্তায় থাকা একটি হাইস গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। ৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় হঠাৎ আগুন দেখতে পান তারা। এরপর ১০ মিনিটের ব্যবধানে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ