শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার এড়াতে ‘সাধু’ সেজে গা ঢাকলেন মন্দিরে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে ভারতের উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ। চান্দৌলি জেলার এক মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে ‘সাধু’ সেজে দুই বছর ধরে ওই মন্দিরে লুকিয়ে ছিলেন তিনি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ওই ব্যক্তির নাম সত্যেন্দ্র শুক্ল (৫০)। মধ্যপ্রদেশের সভাপুর থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা সে। ২০১৯ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তার পর থেকেই লাপাত্তা ছিল সে।

প্রায় ২ বছর ধরে তাকে খুঁজছে পুলিশ। সম্প্রতি উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার মন্দির থেকে তাকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।

সভাপুর থানার পুলিশ জানিয়েছে, কালোজাদুর মাধ্যমে সমস্যা সমাধানের করবে বলে সেই নাবালিকাকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। মামলা দায়ের হয়েছিল। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।

সাভাপুর থানার ইনচার্জ এসপিএস চান্ডেল বলেন, অভিযুক্তকে গ্রেফতার করতে না পেরে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অনেক জায়গায় তল্লাশি চালিয়েও আমরা তার খোঁজ পাইনি। অবশেষে চান্দৌলি জেলার একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ