শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

ভারতে করোনার দ্বিতীয় থাবায় ৫৯৪ চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ৫৯৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমডি)। এর মধ্যে সবচেয়ে বেশি ১০৭ জনের মৃত্যু হয়েছে রাজধানী নয়াদিল্লিতে।

আজ বুধবার (২ জুন) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি। মূলত সেখানে তথ্যটি উঠে এসেছে।

প্রতিবেদনের বরাতে ভারতীয় মিডিয়াগুলো জানিয়েছে, নয়াদিল্লির পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্যে করোনায় চিকিৎসক মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। রাজ্যগুলো হলো বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ড।

আইএমডি'র প্রতিবেদনে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে ১০৭ জন চিকিৎসকের মৃত্যু নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিহার। রাজ্যটিতে ৯৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশে মৃত্যু হয়েছে ৬৭ জন, রাজস্থানে ৪৩ জন এবং ঝাড়খণ্ডে ৩৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশটিতে ১২ লাখের বেশি চিকিৎসক থাকলেও স্বেচ্ছাসেবী সংগঠনটির কাছে থাকা সাড়ে ৩ লাখ চিকিৎসকের রেকর্ড যাচাই করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে বাস্তবে চিকিৎসক মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করেছে তারা।

এ দিকে বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন এক লাখ ৩২ হাজার ৭৮৮ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত রোগী বেড়েছে পাঁচ হাজারের বেশি। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ২০৭ জন।

দৈনিক আক্রান্তের চেয়ে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠায় ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখেরও বেশি। গত প্রায় তিন সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৮ লাখের নিচে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় এক লাখের বেশি। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৬৪৫ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ