বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


চিকিৎসক সাবিরা হত্যায় কলাবাগান থানায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কলাবাগানে নারী চিকিৎসক সাবিরা রহমান লিপি হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে। চিকিৎসক সাবিরার মামাতো ভাই বাদী হয়ে কলাবাগান থানায় এ মামলা করেন।

এর মধ্যে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিপির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

লিপির ভাই জানান, করোনাকালে বোনের সঙ্গে ফোনেই তার বেশি কথা হতো। কারো সঙ্গে শত্রুতার বিষয় জানা নেই। প্রকৃত অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান তিনি।

সোমবার (৩১ মে) দুপুরে কলাবাগানের ৫০/১, ফাস্ট লেনের ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কলাবাগান থানার উপপরিদর্শক রব্বানী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ