রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

হামাস ও সাধারণ ফিলিস্তিনিদের নগদ অর্থ সহায়তা করলো ইয়েমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে বসবাসরত ফিলিস্তিনিদের সহায়তায় নগদ অর্থ বিতরণ করেছে দেশটির যাকাত বোর্ড। এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের (হামাস) স্বাধীনতাকামীদের জন্য ১৫ লাখ ডলারের একটি তহবিল সংগ্রহ করেছে ইয়েমেন সরকার।

এ সহায়তাকে ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের ও হত্যাযজ্ঞ মোকাবেলায় ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ বলে জানিয়েছেন ইয়েমেনের যাকাত কর্তৃপক্ষের প্রধান।

তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা প্রমাণ করে দিয়েছে যে, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা সক্ষম। যাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এই বার্তা দেয়া হয়েছে যে, ইসরাইলের দখলদারিত্ব থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না করা পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে যাবে ইয়েমেন।

ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি । তিনি বলেন, আপনারা ফিলিস্তিনিদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করুন।

সূত্র: এবিএনএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ