শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

সিলেটের ২২ ভবনের লোকজনকে সরে যাওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বড় ভূমিকম্পের আশঙ্কায় সিলেটের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এসব ঝুঁকিপূর্ণ ভবন থেকে আগামী ১০ দিন সবাইকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।

ভূমিকম্পের ‘ডেঞ্জারজোন’ হিসেবে পরিচিত সিলেটে আতঙ্ক ছড়াচ্ছে ঝুঁকিপূর্ণ বহুতল ভবনগুলো। বড় ধরনের ভূমিকম্প হলে এসব ভবন ভেঙে পড়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সিটি করপোরেশনের পক্ষ থেকে বারবার নোটিশ দেয়ার পরও মালিকরা ভবনগুলো ভাঙছেন না। নানা অজুহাতে তারা ভবনগুলো ভাঙা থেকে বিরত রয়েছেন।

সিটি করপোরেশন ইতোমধ্যে নগরীতে এরকম ২২টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে। যার মধ্যে সিটি করপোরেশনের মালিকানাধীন ভবনও রয়েছে।

শনিবার কয়েক দফা ভূমিকম্পের পর নড়েচড়ে বসে সিসিক। রোববার বিকালে সিটি করপোরেশনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ২২ ভবনের মধ্যে বহুতল বিশিষ্ট সিটি সুপার মার্কেট, মধুবন মার্কেট, মিতালী মার্কেট ও রাজা ম্যানশনে অভিযান চালান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ