শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

নোয়াখালীতে মার্কেটে অগ্নিকাণ্ড: ২৫ দোকান পুড়ে ২ কোটি টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে ছয়ানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২৯ মে) দিবাগত রাত ১২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

স্থানীয় ৫নং ছয়ানী ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন রশিদ জানান, আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারদিকে। এতে ২৫টি দোকান পুড়ে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছয়ানী বাজার অনেক বড় হওয়ায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে যায়। এতে বাজারের কসমেটিকস, মুদি, মনোহারি, সেলুনসহ বিভিন্ন ধরণের ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ