শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৪, আহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের উত্তর কাপিসা প্রদেশে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার (২৯ মে) চরিকার শহরের ৭ম জেলার রাবাত অঞ্চলে এ ঘটনা ঘটে।

এক টুইট বার্তায় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, হতাহত শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই স্থানীয় আল-বিরুনি বিশ্ববিদ্যালয়ের। তাদের বহনকারী মাইক্রোবাসটি অঞ্চলটি দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরিত হয়। মাইক্রোবাসটির চালক মোহাম্মাদ ফরিদ বলেন, গাড়িতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ মোট ১৮ জন ছিলেন।

তাৎক্ষণিকভাবে কেউই হামলায় ঘটনায় দায় স্বীকার করেনি। অবশ্য গত বছরের নভেম্বরে কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দায় স্বীকার করেছিল আইএস।আফগানিস্তানে গত মাসে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় ৬৮ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছিল। হতাহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ