শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার ২৫০ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে টানা ১১ দিন সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তবে নাম মাত্রই যুদ্ধবিরতি চুক্তি।  যুদ্ধবিরতির পর থেকে দুই দিনে নতুন করে কমপক্ষে ২৫০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। ইহুদিবাহী দেশটির পুলিশ বৃহস্পতিবার শেখ জাররাহ এলাকা থেকে এক নারী ফিলিস্তিনি সাংবাদিকসহ দুইজনকে গ্রেফতার করে।

এছাড়া ওয়াদি আরা ও কাফর মান্দায় ঘরবাড়িতে হানা দেয় ইসরায়েলি পুলিশ। এরপর তার কয়েক ডজন যুবককে গ্রেফতার করে বলে জানা যায়।

সংবাদ মাধ্যম দ্য নিউ আরাবের বরাতে জানা যায়, ফিলিস্তিনিদের ধরপাকড় অভিযান এখনও অব্যাহত আছে। এরই অংশ হিসেবে সোম ও মঙ্গলবার ইসরাইলে ২৫০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।মানবাধিকার কর্মীদের মতে, ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের হামলার ঘটনা ঘটলেও তারা কোনো সাজা পায় না।

এদিকে ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা আইনি সহায়তা সংস্থা আদালাহ এর প্রধান হাসান জাবরিন বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর অনাচার করছে। তারা পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই গাজার নাগরিকদের সঙ্গে এমনটা করছে ইসরায়েলি পুলিশ। এর কোনো আইনি ভিত্তি নেই।

ওয়াদি আরা ও কাফর মান্দা ছাড়াও নেগেভ এবং উম্ম আল-ফাহমেও গ্রেফতারি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। বেশিরভাগ যুবককে লোদ শহর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওই শহর থেকে কমপক্ষে ১৪০ জনকে গ্রেফতার করা হয়।

গাজায় হামাসের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘাতে কমপক্ষে ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  এর মধ্যে ৬৬ জন শিশু রয়েছে।  এ ছাড়া প্রায় দুই হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। অপরদিকে হামাসের রকেট হামলায় ১৩ ইসরাইলি নিহত হয়েছেন।  এর মধ্যে তিনজন বিদেশি শ্রমিক ও দুইজন শিশু রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ