শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

মহারাষ্ট্রে গভীর রাতে ভবনে ধস, ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের থানেতে একটি ভবন ধসে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরো তিন থেকে চারজন আটকে থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে।

শুক্রবার (২৮ মে) গভীর রাতে থানের উলহাসনগরে এ ঘটনা ঘটে। এদিকে ধসের কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণ মাধ্যমের বরাত দিয়ে থানে পৌর করপোরেশন (টিএমসি) জানায়, একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরো কিছু লোক আটকা পড়েছেন। উদ্ধার অভিযান চলছে।

আঞ্চলিক দুর্যোগ পরিচালন সেলের প্রধান সন্তোষ কদমের মতে, উলহাসনগরের নেহেরু চক এলাকার সাঁই সিদ্ধি ভবনের পঞ্চম তলার স্ল্যাব ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। স্ল্যাবগুলোর নিচে চাপা পরেই তাদের মৃত্যু হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ