শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

আখাউড়া দিয়ে ভারতফেরত ২৬ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এক মাসেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তপথগুলো বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাড়ানো হয়েছে বন্ধের মেয়াদ, যা এখনও বলবৎ রয়েছে। তবে এই বন্ধের মাঝেও ভারতে আটকা পড়া বাংলাদেশিরা স্থলপথে দেশে ফিরছেন। এদের মধ্যে কোয়ারেন্টিন সেন্টারে থাকাবস্থায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।

গত ২৭ এপ্রিল থেকে শুক্রবার (২৮ মে) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মোট ১১৪৬ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন। এদের মধ্যে কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছেন, যারা ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে কাজ করেন।

ভারতীয়দেরকে হোম এবং বাংলাদেশিদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। বর্তমানে ১৭ জন ভারতীয় নাগরিক হোম এবং ৫৪১ জন বাংলাদেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রয়েছেন। তবে ভারতফেরতদের মধ্যে শুক্রবার (২৮ মে) পর্যন্ত নারী ও শিশুসহ ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই বাংলাদেশি। এদের মধ্যে করোনাভাইরাস নেগেটিভ হয়েছেন তিনজন। আক্রান্ত বাকি ২৩ জন এখনও আইসোলেশনে আছেন।

এছাড়া ভারতফেরতদের মধ্যে এখন পর্যন্ত ১৪ দিনের কোয়োরেন্টিন শেষে ছাড়া পেয়েছেন হয়েছেন ৫৮৮ জন। আর বাকি ৫৫৮ জন এখনও হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে আছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ