সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির

মালয়েশিয়ায় আবারও ফুল লকডাউন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চৌদ্দ দিনের জন্য ফুল লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে দেশটির সরকার।

স্থানীয় সময় শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় দেশটির পুত্রাজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ১২ মে থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ঘোষণা করা হয়।

এ সময়ে ‘জরুরি সেবা ও প্রয়োজনীয় অর্থনৈতিক সেক্টর ছাড়া, সব ধরণের অফিস আদালত, দোকানপাট, মার্কেট সব কিছুই বন্ধ থাকবে। সবকিছু কঠোর লকডাউনের আওতাধীন থাকবে। পাশাপাশি আন্তঃজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি ইতোমধ্যে সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধগুলোও আগের মতো বহাল থাকবে।

মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) চলাকালীন নিয়োগকর্তা এবং কর্মচারীদের অফিসের পরিবর্তে বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আধাম বাবা বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ ও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কথা চিন্তা-ভাবনা করে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকার আশা করছে যে, জনগণ তাদের নিজেদের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করবে এবং নির্ধারিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ