শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

ঘুর্ণিঝড়ে ফরিদপুরে চারটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইফুল ইসলাম
নগরকান্দা প্রতিনিধি>

ফরিদপুরের নগরকান্দা-সালথায় ১ মিনিটের ঘুর্ণিঝড়ের আঘাতে ৪ টি গ্রামের প্রায় দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। শতশত গাছপালা ভেঙ্গে উপড়ে পড়েছে। কয়েক একর জমির পাটসহ অন্যান্য ফসল বিনষ্ট হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

দক্ষিন-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘুর্ণিঝড়ে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর ও বিবিরকান্দী এবং সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া ও মেহেরদিয়া গ্রামের দেড় শত ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। শতশত গাছ-পালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে ঘুর্ণিঝড়ের খবর পাওয়ার পর তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদশন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জেলা পরিষদ সদস্য মোঃ কামাল হোসেন মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির।

এসময় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরন সহ সার্বিক সকল প্রকারের সহযোগিতার করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ