রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দায়িত্ব বুঝে নিলেন বেফাকের পাঁচ তত্ত্বাবধায়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মনোনিত পাঁচ তত্ত্বাবধায়ক দায়িত্ব বুঝে নিয়েছেন।

আজ বুধবার (২৬ মে) সকাল ১১ টায় রাজধানীর কাজলারপাড় (ভাঙ্গা প্রেস) বেফাক মিলনায়তনে এক পরিচিতি সভা অনুষ্ঠানে দায়িত্ব বুঝে নেন তারা। বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক পরিচালিত এ বৈঠকে উপস্থিত ছিলেন মনোনীত বেফাকের পাঁচ তত্ত্বাবধায়ক, বেফাকের মহাপরচিালক মাওলানা মুহাম্মদ যুবায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হকসহ বেফাকে কর্মরত কর্মকর্তাগণ। এ সময় প্রথমেই বেফাকের মাহসচিব মাওলানা মাহফুজুল হক সবাইকে প্রত্যেক বিভাগের মনোনিত তত্ত্বাবধায়কদের সাথে পরিচয় করিয়ে দেন।

এরপর পরিচিতি এ অনুষ্ঠানে নসীহতমূলক বক্তব্য রাখেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (ভারপ্রাপ্ত) সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘কাজের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই পরস্পরের সহযোগিতা প্রয়োজন। আমাদের অন্তরকে একমাত্র আল্লাহ তায়ালার জন্যই সবসময় উন্মুক্ত রাখা উচিত। ইখলাস ও লিল্লাহিয়্যাতের সাথে আমাদের এ কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই আকাবিরদের রেখে যাওয়া এই কাজ খুব সহজে পরিচালনা করা সম্ভব।’

প্রতি বিভাগের তত্ত্বাবধায়ক নিজেদের দায়িত্ব বুঝে নেয়ার পর প্রত্যেকেই আলাদা আলাদা বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, ‘আকাবিরদের ইখলাস ও লিল্লাহিয়্যাতের কারণে বেফাক মানুষের আস্থা ও ভালবাসার পাত্রে পরিণত হয়েছে। আমরা যেন তাদের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পারি। বেফাককে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

প্রসঙ্গত: গত ১৮ মে (মঙ্গলবার) সকাল ১০ টায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের এক খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বেফাকের কার্যক্রমের মানোন্নায়নের জন্য বেফাকের ৫ গুরুত্ত্বপূর্ণ বিভাগে দেশের শীর্ষ পাঁচজন আলেমকে তত্ত্বাবধায়ক হিসেবে মনোনীত করা হয়।

যে বিভাগে তত্ত্বাবধায়ক হিসেবে যিনি মনোনীত হলেন:-
হিসাব বিভাগ: ঢালকানগর মাদরাসার মহাপরিচালক মাওলানা জাফর আহমদকে এ বিভাগে তত্ত্বাবধায়ক মনোনীত করা হয়েছে।
তালীম তরবিয়াত বিভাগ: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদকে ত্ত্বাবধায়ক মনোনয়ন দেওয়া হয়েছে এ বিভাগে।
প্রশাসন বিভাগ: জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদীকে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এ বিভাগের।
পরীক্ষা বিভাগ: জামিয়া রাহমানিয়া মুন্সিগঞ্জের মুহতামিম মুফতি মনসুরুল হককে তত্ত্বাবধায়ক মনোনয়ন করা হয়েছে।

প্রকাশনা বিভাগ: এ বিভাগের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিলেটের গওহরপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরীকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ