বুধবার, ১২ আগস্ট ২০২৬ ।। ২৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২৯ সফর ১৪৪৮


পুলিশের ইন্সপেক্টর থেকে এএসপি হলেন ১৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের পরিদর্শক পদের ১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারি পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মে) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়েছেন।

আদেশে বলা হয়েছে, যোগদানের দিন থেকে এই আদেশ কার্যকর হবে।

যারা পদোন্নতি পেয়েছেন, তারা হলেন- মুহা. ছবির উদ্দিন, মুহা. সেলিম নেওয়াজ, মুহা. আবদুল খালেক, মুহা. জালাল উদ্দিন ভূঁইয়া, মুহা. আব্দুল মোনায়েম, মুহা. সামফুল আলম চৌধুরী, মুহা. আফজাল হোসেন, জিয়াউর রহমান, সুব্রত কুমার সাহা, আফজালুল ইসলাম, কাজী সাইদুর রহমান, সৈয়দ ফয়েজ আহমেদ, মুহা. রুহুল আলম, মুহা. ফরমান আলী, মুহা. আলী হোসেন খান, মুহা. নূরুল মোত্তাকিন, মুহা. সরাফত উল্লাহ, দাউদ হোসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ