বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

গাজা যুদ্ধ বিষয়ে চাকরি হারালেন মোসাদ প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় সংস্থাটির উপ-প্রধান ডেভিড বার্নিয়াকে দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার রাতে এক অনুষ্ঠানে নেতানিয়াহু এ ঘোষণা দেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যগুলো। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শক্তি সম্পর্কে প্রকৃত তথ্য দিতে না পারায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদ প্রধান হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ৫৬ বছর বয়সী ডেভিড বার্নিয়া বিগত ২৫ বছর ধরে গোয়েন্দা সংস্থাটিতে কাজ করছেন। সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী পুরস্কার দেন নেতানিয়াহু। ওই অনুষ্ঠানে তিনি ইয়োসি কোহেনকে সরিয়ে ডেভিড বার্নিয়াকে নিয়োগের কথা ঘোষণা করেন।

সম্প্রতি ১১ দিনের যুদ্ধ শেষে অস্ত্রবিরতি ঘোষিত হলে নিজেদের বিজয়ী ঘোষণা করে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক।

অন্যদিকে, দখলদার ইসরায়েলও এই যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করে। কিন্তু সেই দাবির পক্ষে ইসরায়েলের একজন নাগরিককেও রাস্তায় নেমে আসতে দেখা যায়নি। তাছাড়া ইসরায়েলের ওই বিজয় দাবি যে কেবলই ফাঁকা বুলি, মোসাদ প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে সেটাই প্রমাণ হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ