শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’ বিনামূল্যে আস-সুন্নাহর মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা পেয়েছেন ৩৩০০ জন ‘কুরআন তেলাওয়াতে বেশি অনুসারী ও প্রতিক্রিয়া পাওয়ার আকাঙ্ক্ষাও রিয়া’ চাঁদপুর জেলা সভাপতিকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের মহাসচিব আঞ্জুমানে হেফাজতের ইজতেমা শুরু, লাখো মানুষের অংশগ্রহণ

থাইল্যান্ডে করোনার ভারতীয় ধরণ শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে থাইল্যান্ডে। এখন পর্যন্ত ১৫ জন নাগরিকের দেহে ভাইরাসটির ধরণ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির করোনা ভাইরাস টাস্কফোর্স।

শুক্রবার (২১ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাজধানী ব্যাংককে অবস্থানরত শ্রমিকদের মধ্যে ১৫ জনের দেহে করোনা ভাইরাসের ভারতীয় ধরণ শনাক্ত করা হয়েছে।

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৮১ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানা গেছে। এ সময় মৃত্যু হয়েছে ৩২ জনের।

থাইল্যান্ডে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৬৬ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৭৩৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ