মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

আগামীকাল জুমার পর দেশের সকল মসজিদে ফিলিস্তিনিদের জন্য দোয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল শুক্রবার জুমার পর দেশের সকল মসজিদে ফিলিস্তিনিদের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশের সভাপতি ও মালিবাগ বায়তুল আজিম শহীদী জামে মসজিদের খতীব মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি বর্বর বাহিনী প্রায়ই মসজিদুল আকসায় মুসল্লিদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর মসজিদুল আকসাসহ পূর্ব জেরুজালেম ইয়াহুদীরা অন্যায়ভাবে দখল করে নেয়। আন্তর্জাতিক আইন লংঘন করে অধ্যাবধি ইসরায়েলিরা মুসলমানদেরকে স্বাধীনভাবে মসজিদুল আকসায় ইবাদত করতে বাধাপ্রদান করে আসছে। ’বিশ্ব সন্ত্রাসী’ নামে খ্যাত ইসরায়েলিরা সরকারী সর্বশক্তি প্রয়োগ করে মুসলমানদেরকে হতাহত করে আসছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ববাসী ইসরায়েলিদের জুলুম-নির্যাতন থেকে ফিলিস্তিনিদের রক্ষার জন্য এগিয়ে না আসলে ইসরাইলি হামলা থেকে ফিলিস্তিনিদের রক্ষা করা সম্ভব হবে না। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি। অন্যথায় বিশ্বমুসলিমকে ’মুসলিম জাতিসংঘ’ গঠন করে জালেমদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ