মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

অভিযোগ পেলে স্বাস্থ্যের জেবুন্নেছার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে কমিশনার জহিরুল হক সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

কাজী জেবুন্নেছার বিরুদ্ধে অনিয়মের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, ‘এখানে এতো বিঘা ও বিদেশে সম্পত্তি এটা বললে হবে না। জমি থাকলে কোন জায়গায়, টাকা কোন হিসাবে এ রকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আমরা খতিয়ে দেখবো।’

জহরিুল হক আরও বলেন, ‘প্রত্যেক বিভাগে দুর্নীতি আছে, প্রত্যেক বিভাগে ভালো মানুষ আছে। স্বাস্থ্যের বিরুদ্ধে অভিযোগ এলে সুনির্দিষ্ট হতে হবে, তথ্য ভিত্তিক হতে হবে। তাহলে আমরা ব্যবস্থা নেব।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ