বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামিতে ভর্তি শুরু ৮ শাওয়াল থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীতে (গবেষণামূলক উচ্চতর ইসলামী অর্থনীতি শিক্ষাপ্রতিষ্ঠান) আগামী ৮ শাওয়াল (শুক্রবার) থেকে ভর্তি শুরু হবে। ৮ শাওয়াল থেকে শুরু হয়ে প্রতিষ্ঠানটির ভর্তি চলবে ১২ শাওয়াল (মঙ্গলবার)পর্যন্ত।

মুফতী আতিকুর রহমান খান পরিচালিত মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামি (Centre for Islamic Economics Studies - CIES)-এর বৈশিষ্ট্যসমূহ:

১. ফিকহুল মুআমালাতের উপর আন্তর্জাতিক মানের সিলেবাসে পাঠদান।
২. এ্যাওফি, বাহরাইন কর্তৃক ইসলামী ফিন্যান্সে উচ্চতর সার্টিফিকেট ‘সিএসএএ’ অর্জনের জন্য যােগ্যতা সৃষ্টি।
৩. আধুনিক মাসআলায় বিশেষজ্ঞ উস্তাদগণের পাঠদান।

৪. ইন্ডাস্ট্রি এক্সপার্টগণের সাথে মতবিনিময়, তাদের থেকে ক্লাস গ্রহণের সুযােগ।
৫. আইএফএসি-তে ইন্টার্নশিপ করার সুযােগ।
৬. বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়মিত মাঠ পর্যায়ে এনালাইসিস করার সু-ব্যবস্থা।

৭. বাংলাদেশে ইসলামি অর্থনীতিতে জাগরণ সৃষ্টিকারী প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লি.-এর সরাসরি তত্ত্বাবধান।
৮. ইসলামী অর্থনীতি ও ফিন্যান্সে গবেষণা।
৯. অধ্যয়নের জন্য সমৃদ্ধ লাইব্রেরি ।

মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামির পৃষ্ঠপােষকতায় রয়েছে ‘আইএফএ কনসালটেন্সি লিমিটেড’।

ভর্তি সংক্রান্ত যোগাযোগ: মােবাইল: ০১৯২০-৭৭৭২০২

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ