বুধবার, ১২ আগস্ট ২০২৬ ।। ২৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২৯ সফর ১৪৪৮


৪০টি অক্সিজেন জেনারেটর কেনার নীতিগত অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বর্তমান করোনা পরিস্থিতি মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে ৪০টি অক্সিজেন জেনারেটর কিনতে যাচ্ছে সরকার। যা কোভিড-১৯ সংক্রমিত গুরুতর রোগীদের জন্য ব্যবহার করা হবে।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। ফলে জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে এগুলো কেনা যাবে।

এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়। ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম অনুষ্ঠিত হয়েছে আজ। বুধবার মোট ৩টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং সবগুলোতেই নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে অনুমোদনের জন্য দু’টি এবং জরুরি প্রয়োজনে টেবিলে উত্থাপিত একটি প্রস্তাব।

এ সময় ৪০টি অক্সিজেন জেনারেটর সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ে দুর্নীতির প্রবণতা আছে কি না- এমন প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, অত্যন্ত জরুরি বিষয় স্বাস্থ্যখাত। তাদের (স্বাস্থ্য বিভাগ) দায়িত্ব ছিল যথাযথ সময়ে এসব চাহিদার বিষয়ে ব্যবস্থা নেয়া, কিন্তু সেটা করা হয়নি। অবশ্য করোনা ভাইরাস পৃথিবীতে নতুন একটা বিষয়। তাই এ বিষয়ে সবাই যে অবগত থাকবে তাও না। তবে বার বার একই ভুল হলে ইকোনমিক অ্যাফেয়ারস থেকে আমরা এগুলো বাদ দিয়ে দেব। তবে যা যা আসছে তার সবই নতুন।

অর্থমন্ত্রী আরও বলেন, সারাবিশ্বে তাণ্ডবলীলা চালাচ্ছে করোনাভাইরাস। এর মাঝে কাজের পরিধি বেড়ে গেছে। তাই এখন এগুলো চিন্তা না করে মানুষের প্রাণ বাঁচাতে হবে আমাদের। আর সেই বিবেচনায় আমরা আজ এটি অনুমোদন দিয়েছি।

আরো আগে যথাযথভাবে যদি আমরা এগুলো করতে পারতাম, তাহলে হয়তো আমাদের সাশ্রয় হতো- এ বিষয়ে আমি একমত। তার পরও সবাইকে অর্থ মন্ত্রণালয় থেকে সাশ্রয়ী হওয়ার কথা বলা হয়েছে, উল্লেখ করেন অর্থমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ