শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’ বিনামূল্যে আস-সুন্নাহর মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা পেয়েছেন ৩৩০০ জন ‘কুরআন তেলাওয়াতে বেশি অনুসারী ও প্রতিক্রিয়া পাওয়ার আকাঙ্ক্ষাও রিয়া’ চাঁদপুর জেলা সভাপতিকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের মহাসচিব আঞ্জুমানে হেফাজতের ইজতেমা শুরু, লাখো মানুষের অংশগ্রহণ

ফিলিস্তিনিদের বাঁচাতে তহবিল গঠনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আগ্রাসন থেকে গাজাকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১৯ এপ্রিল) এক টুইট বার্তায় তিনি বলেন, আমরা গাজার সীমাহীন দুর্ভোগ দেখছি। সেখানকার অবকাঠামো ও লোকজনের ওপর ব্যাপক ধ্বংসাত্মক চালানো হচ্ছে।

এর আগে জাতিসংঘের মানবিকবিষয়ক প্রধান মার্ক লোকক গাজায় ‘মানবাধিকার কর্মীদের প্রবেশে’ ইসরায়েলকে বাধা না দেয়ার আহ্বান জানিয়েছেন।

গাজার লোকজনের জন্য এখন মানবিক সহায়তা প্রয়োজন। ইসরায়েলের বিমান হামলার ভয়ে তারা দলে দলে শহর ছাড়ছেন। তাদের আশ্রয়কেন্দ্রগুলোতে জ্বালানি, খাদ্য-পানি ও কোভিড যেন সংক্রমিত না হয় সে জন্য স্বাস্থ্যসামগ্রী প্রয়োজন।

গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ৬৫ জনই শিশু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ