সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

ঢাকাগামী যাত্রীবোঝাই বাস আটকে দিল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতরের ছুটি শেষে আবারো কর্মস্থলে ফেরা ঢাকাগামী বাসের জটলা শুরু হয়েছে সিরাজগঞ্জের কাজিপুরে। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রায় শতাধিক যাত্রীবোাঝাই বাস মঙ্গলবার (১৮ মে) ভোরে কাজিপুরের সোনামুখীতে আটকে দিয়েছে পুলিশ। এতে করে কাজিপুর থেকে ধুনট হয়ে শেরপুর বগুড়ার দিকে অন্য কোনো যানবাহন ঢুকতে পারছে না।

এদিকে বাস আটকে দেয়ায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন যাত্রীরা। তবে পুলিশ তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ বাস চলাচলের অনুমতি দেয়নি।

আব্দুল মালেক, জাহিদুল ইসলাম ও রহিম নামের কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ট্রাকে গাদাগাদি করে মানুষ কর্মস্থলে ফিরছে তখন করোনা ধরবে না, আর আমরা এক আসন করে খালি রেখে বাসে যেতে চাইছি তাতেই বাধা দিচ্ছে পুলিশ। এটা কেমন নিয়ম?’

সাবিনা আক্তার, ইয়াসমিন সুলতানা ও সালমা নামের পোশাক কারখানার কয়েকজন শ্রমিক বলেন, ‘ভাবছিলাম ঈদে বাড়ি যাব না। কিন্তু ছুটি দেয়ায় বাধ্য হয়ে বাড়িতে যাই। এখন ঢাকায় ফিরতে না পারলে চাকরি চলে যেতে পারে।’

মহাসড়কে না গিয়ে আঞ্চলিক সড়কে কেন, এমন প্রশ্নে আল রাহা পরিবহনের একজন চালক বলেন, ‘ভাবছিলাম এইদিক দিয়ে সহজেই পার হয়ে যেতে পারমু। কিন্তু এখানেও আটকে দিল। গাড়ি না চললে আমরা পরিবার-পরিজন নিয়ে কী খামু?’

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোনো গণপরিবহনকে আমরা ঢাকার উদ্দেশে কাজিপুর হয়ে যেতে দেব না। ঈদের আগেও আমরা গাড়ি ফেরত পাঠিয়েছি।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ