শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শাওয়ালের ছয় রোজা; কয়েকটি উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।শাহ মমশাদ আহমদ।।

এক বছরব্যাপী রোজা রাখার ছাওয়াব। প্রিয় নবী (সঃ) বলেন,যে ব্যাক্তি রমযানের রোজা রাখল এরপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল।( সাহীহ মুসলিম) অন্য বর্ননায় আছে' আল্লাহ এক নেকীকে দশগুন করেন সুতরাং এক মাসের রোজা দশ মাসের রোজার সমান বাকী ছয়দিন রোজা রাখলে একবছর হয়ে গেল' (নাসায়ী- ইবনে মাযাহ)

শাওয়াল ও শা'বান মাসে নফল রোজা সুন্নাত নামাজের সাদৃশ্য। ফরজ নামাজের পুর্বে ও পরের সুন্নাত যেভাবে ফরজ আদায়ের ক্ষেত্রে ত্রুটি ও অবহেলায় সৃষ্ট ঘাটতির পরিপুরক,শাওয়াল ও শা'বানের রোজাও রমযানের ফরজ রোজার ঘাটতি পুষিয়ে নেয়। কেননা নফল এবাদত ফরজের ঘাটতি পুরন করে।

রমযানের এবাদত কবুলের নিদর্শন। শাওয়ালের ছয়টি রোজা রাখলে মনে প্রশান্তি আসে যে আল্লাহ রোজা কবুল করেছেন, কেননা আল্লাহ যে বান্দাহ'র এবাদত কবুল করেন তাকে আরও আমলের তাওফিক দেন।

অনেক সালাফ থেকে বর্নিত, নেক কাজের পর আরেকটি নেক কাজ পুর্বের নেক কাজ কবুল হওয়ার আলামাত। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়। আল্লাহ রমজানের পুর্নমাস রোজা ও এবাদাতের তাওফিক দিয়েছেন, ঈদের দিন ক্ষমার ঘোষণা ও দিয়েছেন,এর শুকরিয়া হিসাবে ছয়টি রোজা রাখা উচিত। সালাফদের মধ্যে অনেকেই সারা রাতব্যাপী এবাদত করার তাওফিক প্রাপ্ত হলে শুকরিয়া স্বরুপ পরদিন রোজা রাখতেন।

সাদকা- খায়রাতের ঘাটতি পুরণ। হযরত উমর ইবনে আব্দুল আজীজ রহঃ বলেন, من لم يجد يتصدق به فيصم যে সাদাকার সামর্থ রাখেনা সে যেন রোজা রাখে।

উল্লেখ্য,শাওয়ালের ছয়টি রোজা ঈদের পরের দিন থেকে রাখা জরুরি নয়,শাওয়াল মাসের মধ্যে রাখলেই হবে,ধারাবিহক হতে পারে পৃথক পৃথক ও হতে পারে। আল্লাহ আমাদের আমল করার তাওফিক দিন।

লেখক- মুহাদ্দিস,জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেট।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ