শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের  তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’ বিনামূল্যে আস-সুন্নাহর মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা পেয়েছেন ৩৩০০ জন ‘কুরআন তেলাওয়াতে বেশি অনুসারী ও প্রতিক্রিয়া পাওয়ার আকাঙ্ক্ষাও রিয়া’

ভারতে করোনায় মৃত্যু আবারও বাড়ল, একদিনে ৪০৭৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। গত দুদিন মৃত্যু কিছুটা কমে এলেও আবারও বেড়েছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় চার হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন লাখ ১১ হাজার মানুষ।

রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

করোনায় আক্রান্ত ও মৃত্যু নিয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় চার সহস্রাধিক মৃত্যু নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭০ হাজারে।

আর নতুন তিন লাখ ১১ হাজার আক্রান্ত নিয়ে ভারতে এ পর্যন্ত দুই কোটি ৪৬ লাখের বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে।

গত দুদিনে ভারতে মৃত্যু কিছুটা কম ছিল। শনিবার আগের ২৮ ঘণ্টায় তিন হাজার ৮৮৩ জনের মৃত্যুর খবর জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিন আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২৬ হাজার।

আর শুক্রবার চার হাজার মানুষের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণলায়। আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ৪৩ হাজার। গত দুদিনের তুলনায় শেষ একদিনে করোনায় মৃত্যু বেড়েছে। তবে আক্রান্ত নিম্নগামী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ