বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

আফগানিস্তান থেকে সরানো সেনাদের কোথায় মোতায়েন করবে যুক্তরাষ্ট্র?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া সেনাদেরকে আবার রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার উত্তেজনাকর সম্পর্কের পরিপ্রেক্ষিতে কোনো কোনো সূত্র এমনই ইঙ্গি দিচ্ছে। খবর পার্সটুডের।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এক রিপোর্টে জানিয়েছে, আমেরিকা তার সেনা ও সামরিক সরঞ্জামাদি আফগানিস্তান থেকে সরিয়ে সেদেশের সীমান্তবর্তী উজবেকিস্তান ও তাজিকিস্তানে মোতায়েন করতে চায়। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুই প্রজাতন্ত্রের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ এবং আমেরিকায় রাশিয়ার কথিত সাইবার হামলাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে রাশিয়ার সীমান্তে মোতায়েন নতুন বৈরি সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ