বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

তামিলনাড়ু প্রাদেশিক সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নিলেন ২ মুসলিম এমএলএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তার ৩৩ সদস্যের মন্ত্রিসভায় দলীয় দুই মুসলিম বিধানসভার সদস্যকে (এমএলএ) যুক্ত করেছেন।

আভাদি আসনের এসএম নেসারকে দুধ ও ডেইরি উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অপরদিকে জিনগি থেকে নির্বাচিত এমএলএ কেএস মাস্তানকে সংখ্যালঘু উন্নয়ন, উদ্বাস্তু, উদ্ধার ও ওয়াকফ বোর্ড বিষয়ক মন্ত্রী করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্টালিন তার মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। পরে শুক্রবার চেন্নাইয়ের রাজভবনে তিনি মুখমন্ত্রী হিসেবে শপথ নেন।

৬ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ মে নির্বাচন প্রকাশিত ফলাফলে স্টালিনের নেতৃত্বের দ্রাবিড় মুননেত্রা কাজাগাম (ডিএমকে) দল জয়লাভ করে।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের জাতীয় সভাপতি কে এম কাদের মহিউদ্দিন এম কে স্টালিনের এ উদ্যোগের প্রশংসা করেছেন।

দ্যা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মন্ত্রিসভায় দু’জন মুসলিমকে অন্তর্ভুক্ত করায় এমকে স্টালিনের এ উদ্যোগের প্রশংসা করেছেন তিনি।

কাদের মহিউদ্দিন বলেন, সাবেক মুখ্যমন্ত্রী এম করুনানিধি তার মন্ত্রিসভায় পাঁচজন মুসলিমকে অন্তর্ভুক্ত করেছিলেন। বাবার দৃষ্টান্ত অনুসরণ করে এম কে স্টালিনও তার মন্ত্রিসভায় দু’জন মুসলিমকে অন্তর্ভুক্ত করেছেন। একারণে সমগ্র মুসলিম জনগোষ্ঠী তাকে অভিনন্দন জানিয়েছে।

সূত্র: মুসলিম মিরর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ