বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

গিনিতে স্বর্ণের খনি ধসে ১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গিনির উত্তর-পূর্বাঞ্চলীয় একটি সোনার খনিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। জীবিতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

সেকৌ বিনৌ সিমাগান নামে স্থানীয় এক কাউন্সিলর জানান, গত শনিবার সিগুইরি অঞ্চলের তাতাকুরৌ গ্রামের কাছাকাছি ওই খনিতে হঠাৎ ধস নামে। এতে খনিশ্রমিকরা সঙ্গে সঙ্গেই মারা যান।

জানা যায়, শনিবার রাত পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই পুরুষ এবং বয়স ১৪ থেকে ৪০ বছরের মধ্যে। নিহতদের সবাইকে যথাযথ ধর্মীয় রীতি মেনে একটি গণকবরে সমাহিত করা হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে, বিশেষ করে মালি সীমান্তবর্তী সিগুইরি এলাকায়। সরকারি হিসাবে, ওই অঞ্চলে ২০ হাজারের বেশি খনিশ্রমিক কাজ করছেন।

গিনিতে এর আগে ২০১৯ সালে একটি খনি দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত হয়েছিলেন। এর কয়েক মাস পরেই প্রাণ হারান আরও এক ডজন।

গিনিতে প্রচুর পরিমাণে হীরা, সোনা, বক্সাইটের মতো মূল্যবান ধাতু পাওয়া যায়। এরপরও দেশটির বিপুল সংখ্যক মানুষ দুইবেলা খাবার জোটাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। জাতিসংঘের হিসাবে, গিনির প্রতি দুইজনের একজন দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ