রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

ভারত মহাসাগরে আছড়ে পড়লো সেই চীনা রকেটের ধ্বংসাবশেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে পৃথিবীতে আছড়ে পড়েছে বহুল আলোচিত সেই চীনা রকেটের ধ্বংসাবশেষ। ৯ মে রবিবার সকালে মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে আছড়ে পড়ে এটি। রবিবার বেইজিং-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রকেটের ধ্বংসাবশেষের ওই অংশটি আছড়ে পড়ার আগে বায়ুমণ্ডলে থাকা অবস্থাতেই এর বেশিরভাগ অংশ পুড়ে যায়।

যুক্তরাষ্ট্র সময় শনিবার রাত ১০টা ২৪ মিনিটে রকেটের ওই ধ্বংসাবশেষটি ভারত মহাসাগরে মালদ্বীপের নিকটবর্তী এলাকায় আছড়ে পড়ে বলে জানিয়েছে চীনের ন্যাশনাল স্পেস অ্যামিনিস্ট্রেশন। তবে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউল হিসেবে গত ২৯ এপ্রিল পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা হয় মার্চ-৫বি নামের ওই রকেটটি। এর ১৮ টন ওজনের মূল অংশটি এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। রকেটটি অনিয়ন্ত্রিতভাবে কোথায় আছড়ে পড়ে এ নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ তৈরি হলেও বেইজিং অবশ্য এর ভীতিকে খাটো করেই দেখিয়েছে। তাদের দাবি ছিল, এতে ক্ষয়ক্ষতির ঝুঁকি খুবই কম। কেননা, রকেটের বেশিরভাগ উপাদানই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময়ই নষ্ট হয়ে যাবে। এখন বাস্তবেও তাদের এমন দাবির প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ