বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

খালেদা জিয়ার রিপোর্ট পর্যবেক্ষণ নিয়ে বৈঠকে চিকিৎসক দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা আক্রন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট পর্যবেক্ষণ করতে বৈঠকে বসছেন ১০ সদস্যের চিকিৎসক দল। মঙ্গলবার (৪ মে) দুপুরের পর বৈঠকে বসেন তারা।

এই বৈঠকে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হাসান।

মোমবার রাতে হাসপাতালের বাইরে এসে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডা. জাহিদ হোসেন। বেগম জিয়ার শ্বাসকষ্ট ও সিসিইউতে স্থানান্তর নিয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন তিনি।

এর আগে সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে রাতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ