শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নার্সের সঙ্গে নেচে বদলি সেই মেহেরপুরের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) তিন চিকিৎসকের নাচের পর মেহেরপুরের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রাফিজার সঙ্গে নেচে বদলি সেই মেহেরপুরের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী।

জানা যায়, তাদের নাচের দৃশ্য এক সহকর্মী ভিডিও করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এদিকে এ দৃশ্য ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী লিটনকে বদলি করা হয়েছে।

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, কিছুদিন আগে একটি অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। ওই অনুষ্ঠানে ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’ গানে নাচ করেন নার্স রাফিজা ও আসাদুজ্জামান লিটন। ভিডিও করেন নার্স আমেনা। পরে ওই ভিডিও ক্লিপটি ফেসবুকে চলে যায়। মাহফুজুল নামের এক ব্যক্তি তার ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তে ভাইরাল হয় ভিডিওটি।

ভিডিওটি দেখার পর অনেকে বিরূপ মন্তব্য করেছেন। বিরূপ মন্তব্যে তোপের মুখে পড়েন নার্স রাফিজা ও লিটন। কেউ কেউ বলেছেন, করোনা মহামারির এই সময়ে নার্স আর অফিস সহকারীর এমন নাচ করে উল্লাস প্রকাশ হীন মানসিকতার পরিচয় পাওয়া গেছে।

একটি সূত্র বলেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মকর্তার বদলিতে উল্লাস প্রকাশ করে এমন নাচ করেন আসাদুজ্জামান লিটন ও নার্স রাফিজা। লিটনের সঙ্গে তার অন্যরকম সম্পর্ক আছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

সূত্র জানায়, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী লিটনকে মাগুরা জেলার মহাম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ