বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

টানা দাবদাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা দাবদাহের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রোববার বৃষ্টির দেখা মিলেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। রাতে রাজধানীতে কোনো কোনো এলাকায় মানুষকে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষকে বৃষ্টির ছবি পোস্ট করতে দেখা গেছে।

কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও হয়েছে। এতে গরমও কমে এসেছে। এদিকে টানা তাপপ্রবাহের পর মাঝ বৈশাখে ঝড়ো হাওয়াসহ বজ্র্য বৃষ্টি হবে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

এ বছর বৈশাখের শুরুটা বৃষ্টিহীন যাচ্ছিল। গত মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে তৃতীয় তাপপ্রবাহ বইছে। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে। বিভিন্ন বাসার মানুষকে ভিজতে দেখা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ