সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৩০০ জন পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘এই খাদ্য সামগ্রী প্রধানমন্ত্রীর পক্ষ হতে উপহার। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চাই, যাতে করে তিনি দেশের সাধারণ মানুষদের সেবা দিয়ে যেতে পারেন।’

এসময় পরিবহন শ্রমিক বাসচালক আব্বাস আলী জানান, ‘কাজ না থাকায় খুব কষ্ট হচ্ছিল। এই খাবার সামগ্রী পেয়ে খুব উপকার হলো।’

স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ১৫০ জনে। এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জন।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে। আজ সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ